| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাচোলে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৩:৪৫:৩১:অপরাহ্ন  |  ১৪০৬৩৩৭ বার পঠিত
নাচোলে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নাচোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী (৩২), মারকইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মো. রাকিব আলী (২৫), মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (৬০), শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ী গ্রামের মামুনুর রশীদের ছেলে ইউসুফ আলী।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান,  গভীর রাতে নাচোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চারজনই এজাহারভুক্ত আসামি। এছাড়াও অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম। 

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বুধবার সন্ধ্যায় মিলন আলী ও রাতে আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংঘর্ষে হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪