নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে আলোচিত সুব্রত চন্দ্র দাস হত্যা মামলার মূল আসামি নূর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করেছেন। শুক্রবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক।
পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ স্বীকার করেন, ১৩ অক্টোবর দুপুরে তিনি ভাগিনা ফয়সাল (১০)-কে সঙ্গে নিয়ে শ্রমিকদের খাবার পৌঁছাতে যান। একই সময় ভিকটিম সুব্রত চন্দ্র দাস (৪৭) স্ত্রীকে আনতে ভূইয়ার হাটে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজিকে ওভারটেক করার সময় হঠাৎ ব্রেক করলে সুব্রত মোটরসাইকেলসহ পড়ে যান। ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা নূর মোহাম্মদের মোটরসাইকেলটি সুব্রতের গলায় আঘাত করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার সময় উপস্থিত তিনজন প্রত্যক্ষদর্শীও একই বিবরণ দিয়েছেন।
রিপোর্টার্স২৪/আরকে