| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ১শ’ জন আনসার সদস্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৭:২১:৩৪:অপরাহ্ন  |  ১৪৩১০০২ বার পঠিত
চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে   কাজ করেছে ১শ’ জন আনসার সদস্য
ছবির ক্যাপশন: চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আনসার সদস্যরা

সিনিয়র রিপোর্টার: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করে। শুক্রবার সকাল ৭ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে আনসার-ভিডিপির ১০০ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।

শুক্রবার আনসার সদরদপ্তর জানায়, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা পানির সরবরাহ ও সরঞ্জাম পরিবহনে সহায়তা করেন। পাশাপাশি, তারা ফায়ার সার্ভিস ও কারখানার কর্মীদের সহায়তায় আটকা পড়া শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করেন। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযানের পাশাপাশি আনসার সদস্যরা কারখানার আশপাশে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখেন। আগুনের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়; আনসার সদস্যরা শৃঙ্খলা রক্ষা করে উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে সহায়তা করেন।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪