| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি, পেছাল ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৭:৫২:২৫:অপরাহ্ন  |  ১১৯০৩৯০ বার পঠিত
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি, পেছাল ব্রাজিল
ছবির ক্যাপশন: বাংলাদেশ দল। ছবি: বাফুফে

রিপোর্টার্স২৪ ডেস্ক  :ছেলেদের ফুটবলের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে বাংলাদেশ ১৮৪ থেকে ১৮৩তম স্থানে এসেছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের।

অক্টোবরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছে। ঘরের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১-এ ড্র করেছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

অন্যদিকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এছাড়া বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি হয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে তৃতীয় স্থানে নেমেছে।

এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ ১৯তম স্থানে। ভারত দুই ধাপ নেমে ১৩৬তম অবস্থানে আছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলেও জাপানের কাছে হেরেছে। হেরে পিছিয়ে সপ্তম স্থানে জায়গা হয়েছে তাদের।

বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬তম স্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪