| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে লালন তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৬:৩৪:১৯:অপরাহ্ন  |  ২২৭৪৬৮৪ বার পঠিত
শেরপুরে লালন তিরোধান দিবসে আলোচনা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবির ক্যাপশন: শেরপুরে লালন তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর প্রতিনিধি:শেরপুরে লালন তিরোধান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এইসময় তিনি মহান বাউল সাধক ফকির লালনের জীবনদর্শন, দর্শনচিন্তা ও মানবতাবাদী আদর্শের উপর আলোকপাত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সুধীজন, সংস্কৃতিকর্মী ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪