চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব ঐতিহাসিক জে. এম.সেন হল প্রাঙ্গণে মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকে ভূষিত প্রফেসর ড. জিনবোধি মহাথের উপাধ্যক্ষ চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও প্রাক্তন চেয়ারম্যান পালি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মাচার্য জ্ঞানভাণক ধর্মদূত এস. লোকজিৎ মহাস্থবির।
উদ্বোধনী বক্তব্য রাখেন বিহারাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপাল মহাথের। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া বিসিএস সাধারণ শিক্ষা। ধর্মদেশনা করেন ভদন্ত বিনয়লংকার ভিক্ষু, ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু, ভদন্ত প্রিয়রত্ন থের। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ( অবঃ) রাহুল কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সুকান্ত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী অজন্তা বড়ুয়া অপরূপা, লোটন বড়ুয়া ও ইন্দ্রজিত বড়ুয়া।
এর আগে সকাল ১০ টায় নবম সংঘরাজ ধর্মাচার্য নাগসেন মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি ধর্মসেনাপতি সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির সহ চট্টগ্রাম বৌদ্ধ বিহারের প্রাক্তন অধ্যক্ষগণ ও প্রয়াত দায়কদায়িকাগণের স্মরণে অষ্টপরিস্কার সহ সংঘদান ধর্মরশ্মি ভদন্ত জিনানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ধর্মদেশনা ভদন্ত জিনানন্দ মহাস্থবির, ভদন্ত দেবমিত্র মহাথের।
রিপোর্টার্স২৪/সোহাগ