| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধ্বংসের শেষপ্রান্তে মাটির তৈরি জরাজীর্ণ ঐতিহাসিক ‘দত্ত’ বাড়ি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৭:২১:৩৯:পূর্বাহ্ন  |  ১৪০৬২২৫ বার পঠিত
ধ্বংসের শেষপ্রান্তে মাটির তৈরি জরাজীর্ণ ঐতিহাসিক ‘দত্ত’ বাড়ি

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীর 'দত্ত পরিবার' চট্টগ্রামের কানুনগোপাড়া গ্রামের একটি বিখ্যাত পরিবার।  নারী শিক্ষায়  অবদানের জন্য  এই পরিবারটি পরিচিত। অথচ  আঞ্চলিক ইতিহাসের   ্উল্লেখযোগ্য এই  ঐতিহাসিক  বাড়িটি আজ ধ্বংসের শেষপ্রান্তে।

এই বাড়িতেই জন্মেছিলেন প্রয়াত রসিক চন্দ্র দত্ত ও রত্নাগর্ভা মুক্তাকেশী দত্তের গুণধর সন্তানেরা। এখানেই কেটেছে তাদের শৈশব ও কৈশর। এই পরিবারের উল্লেখযোগ্য অবদান হলো, স্যার আশুতোষ মুখার্জ্জীর নামানুসারে ১৯৩৭ সালে  স্যার আশুতোষ সরকারি কলেজ, কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়, মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়, ক্লাব, পাঠাগারসহ গড়েছেন নানান সামাজিক প্রতিষ্ঠান। 

স্থানীয়দের মতে, একটি দুষ্ট চক্র এই প্রবাদপুরুষের জন্মভিটা নিজেদের সম্পত্তি ঘোষণা করে এবং জবরদখল করে ভোগ করছে। সংরক্ষণের অভাবে যদি রক্ষা করা না হয় তাহলে এই ঐতিহাসিক প্রবাদ পুরুষের  ভিটা-বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে । তাই দ্রুত এই সম্পদ অধিগ্রহণ করে যাদুঘর হিসেবে রক্ষা করা অত্যাবশ্যক বলে  জোর দাবি জানান স্থানীয়রা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪