| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশ বন্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০২:০২:০৯:পূর্বাহ্ন  |  ২১১৬৩৬৫ বার পঠিত
এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশ বন্ধ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদে রিবহন অপারেটররা চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছেন ।শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে কনটেইনার ও পণ্য পরিবহন অপারেটররা বন্দরে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেন।

প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই 'জোরপূর্বক' নতুন ফি আরোপ করা হয়েছে  উল্লেখ করে বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি সভার পর চট্টগ্রাম আন্তঃজেলা পণ্য পরিবহন সমিতি, চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান ওয়ার্কার্স ইউনিয়ন এবং প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতি দিয়েছিল।

 বিবৃতিতে বলা হয়, ‘আমরা বন্দরের প্রায় ৮৫ শতাংশ কার্গো পরিচালনা করি। এমন বড় পরিবর্তনের আগে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। আমরা আগেও প্রতিবাদ করেছি এবং ফি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

পরিবহন সংগঠনগুলো জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ১৩ অক্টোবর একটি অফিস আদেশ (নং ২২৩/২৫) জারি করে প্রতিটি ভারী যানবাহনের জন্য নতুন এন্ট্রি ফি ২০০ টাকা নির্ধারণ করেছে। এতে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে মোট ফি দাঁড়িয়েছে ২৩০ টাকা, যা আগের ৫৭.৫০ টাকার তুলনায় অনেক বেশি।

 ফি বৃদ্ধির প্রতিবাদে এই সপ্তাহের শুরুতে কিছু সংগঠন ইতোমধ্যেই তাদের যানবাহন বন্দরে প্রবেশ বন্ধ করেছিল। আজ শনিবার সকাল ৬টা থেকে সব ধরনের গাড়ির বন্দরে প্রবেশ 'অস্থায়ীভাবে স্থগিত' আছে। 

প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, এটি কোনো কর্মবিরতি বা ধর্মঘট নয়। পোর্ট কর্তৃপক্ষ হঠাৎ প্রতিটি গাড়িতে ১৭৩ টাকা বেশি ফি ধার্য করেছে, কিন্তু স্পষ্ট করেনি অতিরিক্ত খরচ কারা বহন করবে— মালিক না শ্রমিকরা। তাই ১৫ অক্টোবর থেকে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বন্দর সাধারণভাবে কার্যক্রম চালাচ্ছে, যদিও কিছু অভিযোগ এসেছে যে ট্রেলার মালিকরা কিছু যানবাহনের চলাচল স্থগিত করেছে। কিছু প্রভাব পড়েছে, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি।






 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪