| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেজাল খাবার তৈরি, কারখানা মালিকসহ ৩ জনকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮২৭১২৫ বার পঠিত
ভেজাল খাবার তৈরি, কারখানা মালিকসহ ৩ জনকে জরিমানা
ছবির ক্যাপশন: ভেজাল খাবার তৈরি, কারখানা মালিকসহ ৩ জনকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও ক্ষতিকর রং ব্যবহার করে খাবারে তৈরি করায় কারখানা মালিকসহ তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (১৯ মে) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট ও গোয়াল ভাওর বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।


তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই দুটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার  এবং  উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ খাদ্য সামগ্রী  তৈরি করায় চমক স্টার বেকারি মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে রুচি বেকারি মালিককে  ৭ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় ডিজিটাল ডেন্টাল কেয়ার কে ৫ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ  ও আদায় করা হয়।


অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।  


জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম এবং  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।



রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪