| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জ-ঢাকা সরাসরি রেল চালুর দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৪:১৫:৪৫:পূর্বাহ্ন  |  ২২৭৩১৫৯ বার পঠিত
গোপালগঞ্জ-ঢাকা সরাসরি রেল চালুর দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি রেল চলাচলের দাবিতে মানববন্ধন করেছে জেলাবাসী। শনিবার সকালে গোপালগঞ্জ রেলস্টেশন প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলাবাসীর দাবি ছিল অন্তত এক জোড়া ট্রেন এই রুটে চালু হলে গোপালগঞ্জসহ আশপাশের জেলার কয়েকটি উপজেলার মানুষ যাতায়াতে ব্যাপক ভোগান্তি কমবে।

ইতোমধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক রেল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন জেলাবাসী। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও সম্প্রচার হয়েছে গণমাধ্যমে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা মো. ফাওজুল কবির, জামিল আহমেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রছুল প্রমুখ। বক্তারা বলেন, এ রুটে রেল চলাচল শুরু হলে একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হবে, অন্যদিকে রেল বিভাগের জন্যও এটি একটি লাভজনক রুট হিসেবে প্রমাণিত হবে।

উল্লেখ্য, বর্তমানে শুধু ঢাকা থেকে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী পর্যন্ত রেল চলছে, যা পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪