| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালে আগুন:

রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট সিলেটে অবতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৩:১৯:৪৩:অপরাহ্ন  |  ১৩৯১২৪৩ বার পঠিত
রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট সিলেটে অবতরণ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

রিয়াদ থেকে আসা ফ্লাইটটি শনিবার (১৮ অক্টোবর) বিকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সেকশনে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪