| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে নাতির বাড়িতে আগুন দেখে স্ট্রোকে দাদীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৩:৩২:২৮:অপরাহ্ন  |  ১৩৮৭২৭৯ বার পঠিত
নাটোরে নাতির বাড়িতে আগুন দেখে স্ট্রোকে দাদীর মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নাতির বাড়িতে `আগুন লাগা' দেখে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে  দাদী মমতাজ বেগমের (৭৩) ।  এই অগ্নিকাণ্ডে একটি ষাঁড় গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে। 

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার নির্মাণশ্রমিক সাধন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে সাধনের স্ত্রী লাকড়ির চুলায় রান্না করা অবস্থায় বিশেষ প্রয়োজনে পাশের চাচা শ্বশুরের বাড়িতে যান। এ সময় চুলার আগুন পাশে থাকা শুকনো খড়িতে লেগে তা মুহূর্তেই রান্নাঘর ও পাশের গোয়াল ঘরে লেগে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে নিজেরা আগুন  নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তী সময়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনায় তাদের লক্ষাধিক টাকার গরু ও ৫টি ছাগল পুড়ে মারা যায়।

 নাতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা  দেখে অসুস্থ হয়ে পড়েন তার দাদী। পরে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানানো হয়।


দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অগ্নিকাণ্ডের খবরটি একটু দেরিতে পেয়েছিলেন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, ‘ঘটনা শুনতে পেয়ে তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া আগামীকাল টিন ও আরো কিছু সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪