| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাইয়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৩:৪৯:১৭:অপরাহ্ন  |  ১৪২০৬৫৪ বার পঠিত
কাপ্তাইয়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
ছবির ক্যাপশন: চিৎমরম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই জোনের উদ্যোগে শনিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।


সেনাবাহিনীর অভিজ্ঞ মেডিকেল অফিসার ও সহকারী কর্মীদের তত্ত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পে মোট ৮৬ জন রোগী চিকিৎসা নেন। তাঁদের মধ্যে ৬০ জন পাহাড়ি ও ২৬ জন বাঙালি। চিৎমরম ইউনিয়নের দুর্গম এলাকা সীতাপাহাড়, চাকুয়া পাড়া, পেকুয়া পুনর্বাসন পাড়া ও আগা পাড়া থেকে মানুষজন চিকিৎসা নিতে আসেন।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪