| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৯:৫৬:০২:পূর্বাহ্ন  |  ২১১৫৮০৭ বার পঠিত
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদেশে অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজারের একমাত্র বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এডমিন) জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। কাছে থাকলে চলে আসেন।

ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সহস্রাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তবে তা নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪