| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৬:৪৬:১০:অপরাহ্ন  |  ১৪০৪২৩৭ বার পঠিত
১৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৪৮টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শনিবার ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে ফুলকুঁড়ি আসর চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে শহরের শহীদ সাটু হল কমপ্লেক্সে প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ম্যাথ অলিম্পিয়াডে অংশ নেয়। এদের মধ্যে বিজয়ী ঘোষণা করা হয় প্রত্যেক শ্রে থেকে ১০ জনকে।

ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এসময় তারা জানায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বাড়বে তাদের অভিজ্ঞতা। অন্যদিকে অভিভাবকদের দাবি, ম্যাথ অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী বাড়বে। ম্যাথ অলিম্পিয়াডের মতো আয়োজন গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও আগ্রহ বাড়ানো এবং তাদের প্রতিভার বিকাশে সহায়তা করবে বলে জানান অভিভাবকরা।


শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। তারা জানায়, গণিতের চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধিতে ম্যাথ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


পুরস্কার  বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নুরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি আসরের সভাপতি তাজিমুল ইসলাম পান্না, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম,ফুলকুঁড়ি আসর শহর শাখার পরিচালক মো. খালিদ হাসান, নাটোরে আব্দুলপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর মনিরুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যালঅফিসার ডা. আব্দুস সামাদ, আল-আরাফা ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদুল ইসলাম। 

এরআগে সকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ম্যাথ অলিম্পিয়াডে এমসিকিউ পদ্ধতিতে ৫০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। প্রত্যেক শ্রেণিতে ১০ জন করে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪