| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেন্দীগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১০:৫৭:১৭:পূর্বাহ্ন  |  ২২৭৩৪৪৯ বার পঠিত
মেহেন্দীগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিশাল প্রতিনিধি :বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বালুর মাঠে আজ ১৮ অক্টোবর জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু।


এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মন্টু শিকদার, সাংগঠনিক সম্পাদক নওয়াজিস বিন মিজান নাসিফ, মেহেদী হাসান মিরাজ, মো. কামরুজ্জামান, মেহেন্দীগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল হাওলাদার, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতিত্ব করেন জাকের পার্টির স্থানীয় নেতা মুসা মিয়া। 

বক্তারা বলেন, জাকের পার্টি শান্তিপূর্ণ, নৈতিক ও ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।


এ সময় বক্তারা আগামী জাতীয় রাজনীতিতে দলের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪