| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৭:২২:৩৩:অপরাহ্ন  |  ১৪০৩১৭৫ বার পঠিত
শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
ছবির ক্যাপশন: ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস ও দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়। 

অভিযান চলাকালে হরিণ শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতিটের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাংস ও হরিণের অঙ্গপ্রত্যঙ্গ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের টেংরাখালী টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪