| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জানমালের নিরাপত্তা দিতে পারলে হিন্দুরাও ভোট দিবে : ফয়জুল করীম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৯:১৮:১৪:অপরাহ্ন  |  ১৪২৫৮৭৫ বার পঠিত
জানমালের নিরাপত্তা দিতে পারলে হিন্দুরাও ভোট দিবে : ফয়জুল করীম
ছবির ক্যাপশন: জানমালের নিরাপত্তা দিতে পারলে হিন্দুরাও ভোট দিবে : ফয়জুল করীম

চাঁদপুর প্রতিনিধি :হিন্দু ভোটাররা যারা একসময় আওয়ামী লীগ কে ভোট দিতেন। তাদের জানমালের নিরাপত্তা যে দিতে পারবে, এবার তারা তাদেরকেই ভোট দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্যান্ডে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে সদর উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আমাকে অনেকেই বলেন আওয়ামী লীগ ও হিন্দু ভোটাররা যারা আওয়ামী লীগে ভোট দিতেন, তারা এখন কাকে ভোট দিবেন। আমি বলেছি যারা আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তাদেরকেই তারা ভোট দিবেন। এতে কোন সন্দেহ নেই।

এই নেতা বলেন, হিন্দুদের জানমালের নিরাপত্তা একমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীদেরই হাতে। তাদের হাতেই এসব ভোটাররা নিরাপদ থাকবেন। কারণ ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন আদর্শ। যারা ইসলাম অনুযায়ি চলে, তারা এমনিতেই আদর্শবান হয়ে যায়। 

সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৪ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী শায়খুল হাদীস মাওলানা মুকবুল হোসেন, চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। এ সময় জেলা ও সদর উপজেলা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪