| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারীতে আগুনে ১৮ টি দোকান পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৫:২৭:৩০:পূর্বাহ্ন  |  ১৪০৯২৭৮ বার পঠিত
বোয়ালমারীতে আগুনে ১৮ টি দোকান পুড়ে ছাই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর পাশের মুদি, ঔষধ, চা, কাপড়, বীজ ও জুতার দোকানসহ কমপক্ষে ২০ টি দোকান ভস্মিভূত হয়ে যায়। স্থানীয় লোকজন, বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অন্তত এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ জানান, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে কমপক্ষে ১৮টিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সুত্রপাত কোথায় তা জানা যায়নি। তবে ১৮/২০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। 

মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, বিশটির মতো দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুনের সুত্রপাত কিভাবে তা জানাযায়নি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো যাবে। 

এ বিষয়ে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাফিউল আলম মিন্টুর মোবাইলে কল করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪