| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোর সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৯:৩৯:১০:পূর্বাহ্ন  |  ১৪২২৩১৪ বার পঠিত
নাটোর সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নাটোর সুগার মিল ফটকে বিক্ষোভ করেন পরিষদের সদস্যরা। 

এসময় বক্তারা বলেন, নাটোরের ৪০৭ জন শ্রমিকের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা।  দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ হাতে না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত বকেয়া পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা  প্রদান করতে হবে। 

এ সময় মধ্যে বক্তব্য রাখেন নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত ম্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যান পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং,সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান ভুলু , নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী  ইউনিযনের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিমসহ কর্মকর্তা কর্মচারীরা। 

বিক্ষোভ সমাবেশ শেষে  নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে স্মারকলিপি  প্রদান করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪