চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বাংলাদেশ খেলাফত মজলিশের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাতে জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে খেলাফত মজলিশের শাখা অফিসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের এমপি প্রার্থী আলহাজ্ব মাও. মিজানুর রহমান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন মাও. সাদিকুর রহমান ও মাও. আরাফাত হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাফত মজলিশের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন।
‘ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত’ এই মূল স্লোগানকে সামনে রেখে উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, খেলাফত মজলিশের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক মাও. জাহাঙ্গীর আলম ফাহিম, উপজেলা যুব মজলিশ সভাপতি মুফতি মিজানুর রহমান আমিনী, ছাত্র মজলিশ সভাপতি হাফেজ আশরাফুল আলম, ইউনিয়ন নেতা মাও. মুহাম্মদ মহসিন, হাফেজ শাহেদুল ইসলাম ও মো. লিটন মোল্যা প্রমুখ। বক্তারা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্ত একটি ন্যায় ভিত্তিক ইসলামিক দেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি মাও. মিজানুর রহমান মোল্যা বলেন, ‘আমি দীর্ঘদিন যাবত রাজনীতির মাঠে আছি। এলাকার নানা উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে রেখেছি। তিনি বলেন, খেলাফত মজলিশ এমন একটি ইসলামিক রাজনৈতিক দল, যে দল করে কেউ যদি মৃত্যু বরণ করেন তিনি জান্নাতবাসী হবেন। তাই সৎ, যোগ্য, নিষ্ঠা এবং রাসুল (সাঃ) আদর্শ ও আল্লাহ মনোনীত আইন-কানুন দিয়ে সমাজ গড়ার লক্ষ্যে তিনি সকলকে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র গঠন কারার আহ্বান জানান। ’
রিপোর্টার্স২৪/প্রীতিলতা