| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক করে তোলে : চসিক মেয়র

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৯:৪৮:৩৪:পূর্বাহ্ন  |  ১৩৯৯৯৬৭ বার পঠিত
চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক করে তোলে : চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ স্থপতি। তাদের সৃজনশীল বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক, সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

রোববার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শওকত জাহানের উদ্যোগে ও পরিচালনায় আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশের বৃহত্তম ৩১তম শিশু চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। 

মেয়র বলেন, বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করছে। তাই পরিবার ও শিক্ষক উভয়েরই উচিত শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করা। শিল্পচর্চা শুধু পেশা নয়, এটি মননশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটায়।

তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবসময় সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে থাকবে। শিশুদের প্রতিভা বিকাশে চসিক বিভিন্ন প্রতিষ্ঠানে অঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে।

শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে এবং মো.রেজাউল আবেদীন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা (অব.) ডা. মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নুরুন্নাহার বেগম, বাংলাদেশ রং-তুলির আসরের চেয়ারম্যান নুরুল আজিম হিরু বিশেষ অতিথির বক্তৃতা করেন। ।

অনুষ্ঠান শেষে চসিক মেয়র বিভিন্ন বয়সের শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪