| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৯:৫৭:০৯:পূর্বাহ্ন  |  ১৪০৮০১৩ বার পঠিত
রাঙ্গামাটিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাঙ্গামাটি সদরে ‘আস্থা ইয়ুথ গ্রুপ’-এর উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। রাঙ্গামাটি পৌরসভা ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সহযোগিতায় আয়োজিত এ অভিযানে অংশ নেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের পরিচালক বিপ্লব চাকমা, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, “ডেঙ্গু প্রতিরোধ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজের বাড়ির আঙিনা ও দোকানের সামনে পরিচ্ছন্ন রাখা এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলা নাগরিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “যেখানে-সেখানে আবর্জনা ফেলা বন্ধ না করলে ডেঙ্গু প্রতিরোধে সফল হওয়া কঠিন।”

পরে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন স্প্রে করা হয় এবং রাস্তাঘাট ও নালা-নর্দমা পরিষ্কার করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন।


রিপোর্টার্স২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪