বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফল উপজেলার কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (১৯অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু শিক্ষার্থী নাহিদের মৃত দেহ উদ্ধার করা হয়।
নিহত নাহিদ মৃধা কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে। তার মাতার নাম সালমা বেগম। নাহিদ উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকেই নাহিদের নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাহিদের বাবা নিজাম মৃধা ও তাঁর মা সালমা বেগম সকল আত্মীয় স্বজনদের কাছে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই এলাকার স্থানীয় কয়েকজন মরদেহটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উপরে ওঠায়।
শিশু শিক্ষার্থী নাহিদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা