| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমোহনে পৃথক দুই স্থানে চুরি ও ডাকাতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১১:৩১:৪৬:পূর্বাহ্ন  |  ১৪০৮৬০৬ বার পঠিত
লালমোহনে পৃথক দুই স্থানে চুরি ও ডাকাতি

তুহিন খন্দকার, ভোলা : ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুই স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে চরভূতা ইউনিয়নের পূর্ব লেঙ্গটিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামে দুইটি ঘরে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ওমান প্রবাসী আলাউদ্দিনের বাড়িতে মুখোশধারী একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা ঘরের নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার, জায়গা–জমির কাগজপত্র ও ব্যাংকের চেক লুট করে নেয়। ডাকাতরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চেকে স্বাক্ষরও করিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন প্রবাসীর স্ত্রী নুর নাহার। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অন্যদিকে একই রাতে ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী এলাকার ইব্রাহিম দালাল ও হেলাল মিস্ত্রির ঘরে সিধ কেটে প্রবেশ করে চোর। তারা ঘরে থাকা মূল্যবান মালামাল নিয়ে যায়।

স্থানীয়রা ধারণা করছেন, নেশাগ্রস্ত এই চক্রটি “স্প্রে” ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে এ ঘটনা ঘটিয়েছে। একই রাতে দুটি চুরি ও ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “চুরির ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। চুরির ঘটনা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪