| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে সার ডিলারদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১১:৩৯:৩৮:পূর্বাহ্ন  |  ১৩৯৯৩৮২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে সার ডিলারদের মানববন্ধন
ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে সার ডিলারদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সারের বিদ্যমান নীতিমাল বহাল রাখাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালিত হয়।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসচির আয়োজন করে। কর্মসূচিতে জেলার ৫ উপজেলার সার ডিলার ও সাব-ডিলাররা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘২০০৯ সালের ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালায় কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে যাচ্ছে। ওই নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা হাতে কাছেই সার পাচ্ছেন। নীতিমালা পরিবর্তন করা হলে মাঠ পর্যায়ে সার বিতরণে বিশৃঙ্খলা তৈরী হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।’

এছাড়াও যৌক্তিক কমিশন নির্ধারণ, চাহিদা অনুযায়ী সার বরাদ্দের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শখার সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সেতাউর রহমান, সহ-সভাপতি নাজমুল হকসহ অন্যান্যরা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪