| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিকদের ৩ দফা দাবীতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১১:৪৭:৫৯:পূর্বাহ্ন  |  ১৪২৩৮০৯ বার পঠিত
দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিকদের ৩ দফা দাবীতে মানববন্ধন

দামুড়হুদা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীরবৃন্দ ৩ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। 

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিসের সামনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশাধের দাবিতে এই মানববন্ধন করে এবং শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এসময় বক্তব্য রাখেন, জাতীয় গণ ফ্রন্টের মূখ্য সমন্বয়ক ও কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড টিপু বিশ্বাস,  জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান ফিরোজ, শ্রমিক নেতা- শাহ আলম, জুলফিকার হায়দর জুলু, জাহাঙ্গীর আলম লুল্লু সহ আরও অনেকে। 

এসময় বক্তারা বলেন, আমাদের গ্র্যাচুইটির বকেয়া পাওনা ক্ষতিপূরণসহ সমূদয় অর্থ পরিশোধ করতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্তদের উৎসব বোনাস, বৈশাখী এবং চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০% অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিল করতে হবে। আর তা না হলে আমরা রাজপথে নেমে কঠোর থেকে কঠোর আন্দোলন করবো। 

এরপর কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানের হাতে শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪