| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে সাত দফা দাবিতে সড়ক-জনপথ শ্রমিকদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১২:১১:৫১:অপরাহ্ন  |  ১৪১৪০২৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে সাত দফা দাবিতে সড়ক-জনপথ শ্রমিকদের মানববন্ধন
ছবির ক্যাপশন: সাত দফা দাবিতে সড়ক-জনপথ শ্রমিকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান, ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘সংগঠনটির জেলা সংসদের সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।’ 

 বক্তারা বলেন, ‘মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪