| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমিজমার বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১২:৩১:২৮:অপরাহ্ন  |  ১৪২৪৬৬৪ বার পঠিত
জমিজমার বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

মাদারীপুর প্রতিনিধি: শরীয়তপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের নেতৃত্বে এক স্কুল শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পালং উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— স্কুল শিক্ষক নিজামুল হক খান (৪০) ও তার ছেলে রেদওয়ান উল হক খান (১৩)। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হামলাকারীরা সেখানে গিয়েও মারধরের চেষ্টা করলে প্রাণ বাঁচাতে তারা মাদারীপুর সদর হাসপাতালে আশ্রয় নেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক নিজামুল হকের স্ত্রী সুবর্ণা আক্তার ১০ জনের নাম উল্লেখ করে ও আরও ২–৩ জন অজ্ঞাতনামা আসামি করে শরীয়তপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— পশ্চিম সারেঙ্গা গ্রামের মৃত আ. কাদের খানের ছেলে মতিন খান (৪৮), হুমায়ুন কবির খান (৫৫), আবদুল মতিন খানের ছেলে মহিবুল্লাহ খান শরীফ (১৮), মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে অ্যাডভোকেট মহিবুল্লাহ শাহীন (৩৭), অ্যাডভোকেট কুতুব উদ্দিন মোল্লা (৩২), আবদুল লতিফের ছেলে তারিকুল আজাদ (৩৫), আরিফুল রহমান (২৭), হুমায়ুন কবির খানের ছেলে নাঈম খান, আবদুল মতিন খানের স্ত্রী ফারজানা আফরিন হ্যাপি (৪০) ও ওয়াজেদ মোল্লার ছেলে ফজলুল হক মোল্লা (৫৫)।

ভুক্তভোগী নিজামুল হক খান জানান, ‘বাবা-দাদার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রতিটি মামলায় আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু মতিন খান ও হুমায়ুন কবির খান জোরপূর্বকভাবে জমি দখল করতে এসে হামলা চালায়। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মতিন খান ও হুমায়ুন কবির খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দীন বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪