| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১২:৫৬:৪২:অপরাহ্ন  |  ১৪১৯৬৬১ বার পঠিত
শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
ছবির ক্যাপশন: মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পদমদী গ্রামের মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।

কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, ‘মাদ্রাসার পরিচালক ইমরান হোসেন ও শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে ৩ ছাত্রকে বলাৎকার করার মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। মাদ্রাসাটির কার্যক্রম বন্ধ করতে স্থানীয় একটি মহল এই চক্রান্ত করেছে অভিযোগ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। এ দাবী মানা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষকরা।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪