| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের যোগদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৮:০৫:২২:পূর্বাহ্ন  |  ২১১১১৯৪ বার পঠিত
চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের যোগদান

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ১৯ অক্টোবর রোববার যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ফেনীতে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগ এবং ইকোনোমিক এনালিস্ট হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে দায়িত্ব পালন করেছেন।

নতুন জেলা প্রশাসক নিজের দায়িত্ব পালনে চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪