যশোর প্রতিনিধি : সাংবাদিক ইউনিয়ন, যশোরের নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন। এর আগের মেয়াদেও তারা একই পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। সকাল থেকে ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পেয়েছেন ২৪ ভোট।
সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ ৫২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন মাত্র ১৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট।
দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ। তারা বলেন, ‘পুরো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’
রিপোর্টার্স২৪/প্রীতিলতা