বগুড়া প্রতিনিধি: বেতন সমস্যা সমাধানসহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং নতুন করে আরও ৭ মামলা অন্তর্ভুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক ভবন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অঙ্গসংগঠন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম।
মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বগুড়ার সভাপতি শেখ রুহল আজম, এবং শেরপুর সড়ক উপ-বিভাগ, বগুড়ার উপ-সহকারী প্রকৌশলী নূর আহম্মেদ।
বক্তারা বলেন, মাস্টাররোলভুক্ত শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন ও স্থায়ীকরণসহ নীতিমালা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তারা কর্মীদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা