| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৮:১৫:১৬:অপরাহ্ন  |  ১৪১৮৩৭৪ বার পঠিত
নেত্রকোণার দুর্গাপুরে  অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
ছবির ক্যাপশন: অগ্নিকাণ্ডে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বসত বাড়ি পুড়ে ছাই

আনিসুর রহমান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর অগ্নিকাণ্ডে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পাশে থাকা প্রতিবেশী সঞ্জয় সাহার বাড়িরও কিছু অংশ ক্ষতি হয়।  রবিবার(১৯ অক্টোবর)সন্ধ্যায়  পৌর শহরের সাধুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 


দুর্গাপুর ফায়ার স্টেশনের লিডার মঞ্জুর  ফরাজী জানান, আমরা সন্ধ্যা  ৬ টা ৩১ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে   উপস্থিত হই  । প্রায়  ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি৷  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে  ধারণা করছি।  

এ ঘটনায়  বাসন্তী সাহা নামে এক বৃদ্ধা আহত হয়ছে । দুটি বসত ঘরের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪