| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক এলাকায় বহুতল ভবনে আগুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৯:৩২:৪১:অপরাহ্ন  |  ১৩৮৩৮১৫ বার পঠিত
মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক এলাকায় বহুতল ভবনে আগুন
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের প্রবর্তক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। রোববার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর প্রবর্তক এলাকার একটি আবাসিক ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে  ভবনের বাসিন্দা ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর বলেন, “প্রবর্তক এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে রাত ১২টার দিকে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রচেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।”

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪