| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ২১:০০:৫৬:অপরাহ্ন  |  ১৪১২৬৫৩ বার পঠিত
কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের অপর এক স্বজন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের নায়েবের বাড়ি এলাকায় রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের আছিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪৫) এবং রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০)। তাদের আরেক স্বজন দিনা আক্তার (২৩) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, রবিবার সকালে বাড়ির পাশের ধ্বসে যাওয়া সড়কের ২০ গজ দূরের অংশে কচুরিপানা জমে ছিল। এই কচুরিপানা সরিয়ে রান্নার লাকড়ির জন্য সেখানে থাকা ছোট ছোট গাছপালা সংগ্রহ করতে চেয়েছিলেন তারা। তাই কচুরিপানা সরিয়ে নদের দিকে ঠেলে দিতে ৬ জন নারী নিচে নামেন। এক পর্যায়ে ধ্বসে যাওয়া অংশের খানিকটা দূরে তারা সবাই পানিতে ডুবে যেতে শুরু করেন। তাদের মধ্যে থেকে একজন পাড়ে উঠতে পারলেও বাকি তিনজন পারেননি।

স্থানীয় লোকজনের তৎপরতায় লিপি বেগম ও দিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিপি আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে, বিলকিস বেগম নিখোঁজ হন। 

খবর পেয়ে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বিলকিস বেগমের সন্ধানে কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেল ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলের পাশ থেকে বিলকিস বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় সনমানিয়া- ঘাগটিয়া সংযোগ সেতুর নীচ থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার হয়েছিল।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪