| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলেদের হামলা, আহত ১৫ কোস্ট গার্ডের ৮ রাউন্ড ফাঁকা গুলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৫:৫৮:২৮:অপরাহ্ন  |  ২২৬৪৯৬৯ বার পঠিত
জেলেদের হামলা, আহত ১৫ কোস্ট গার্ডের ৮ রাউন্ড ফাঁকা গুলি

বরিশাল প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অংশ নেওয়া টিমের ওপর ফের সশস্ত্র হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়া জেলেরা। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

হামলায় হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম, স্পিডবোট চালক সোহেলসহ অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দুটি স্পিডবোটে করে অভিযান চালাতে গেলে নদীতে থাকা অন্তত ২০টি ট্রলার তাদের ধাওয়া করে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। জেলেদের প্রত্যেকের হাতে ছিল বাঁশ, লগি, বৈঠা ও লাঠি।

তিনি আরও জানান, প্রতি ট্রলারে গড়ে ২০ জন করে জেলে ছিল। একপর্যায়ে কোস্ট গার্ড গুলি ছুড়ে এবং অভিযানকারী দল কোনোমতে ফিরে আসে। আহতদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ অভিযানে নেতৃত্ব দেন।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের নদ-নদীতে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর আগে ৭ অক্টোবরও একই এলাকায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড সদস্যসহ ৬ জন আহত হন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪