| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮২৪১৪৩ বার পঠিত
কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৯মে ) বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে গণমিছিলটি শুরু হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন। অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।

সমাবেশে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, গত ১৭ মে বিএনপির নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে এবং সাংবাদিকদের দাওয়াত করে এনে অপমান অপদস্থ করেছে তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪