| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৯:৪৫:৫৭:পূর্বাহ্ন  |  ১৪০১৯৫৯ বার পঠিত
ইউক্রেনকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন ট্রাম্প
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহবান জানিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আলোচনায় যাওয়া যাবে পরে।

সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বর্তমান যুদ্ধরেখাকেই ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে ইউক্রেনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

রোববার ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ  বৈঠক হয়েছে।ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনায় যেতে পারে, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪