| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালীতে অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১২:৩৭:০০:অপরাহ্ন  |  ১৩৬২৮২০ বার পঠিত
পটুয়াখালীতে অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোবাইক, মিশুক টমটম ও অটোরিক্সা চলাচলে নিরাপদ ও  শৃংঙ্খলা আনায়নে চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় পৌরসভার নতুন ভবনের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। আরও বক্তব্য রাখেন অটো- রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, মেডিকেল অফিসার ডাঃ একেএম একরামুল নাহিদ, প্রধান সহকারী মোঃ জাকিরুল হাসান, লাইসেন্স পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪