| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে হরিজন পল্লীর বাসিন্দা অরুনার হৃদয়স্পর্শী বক্তব্য শুনে কাঁদলেন উপস্থিত জনতা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১২:৫৪:২৭:অপরাহ্ন  |  ১৩৮১২২০ বার পঠিত
শেরপুরে হরিজন পল্লীর বাসিন্দা অরুনার হৃদয়স্পর্শী বক্তব্য শুনে কাঁদলেন উপস্থিত জনতা

শেরপুর প্রতিনিধি : শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার সাথে শহরের হরিজন সম্প্রদায়ের আলোচনা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হরিজন পল্লীর বাসিন্দা অরুনা তাদের সম্প্রদায়ের মানুষের কষ্টের জীবন নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। তার এই বক্তব্যে শুনে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে শহরের ট্রাকস্ট্যান্ড এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। 

অরুনা তার বক্তব্যে বলেন, আপনারা যারা রাজনীতি করেন, ভোটের সময় হলে আমাদের কাছে এসে নানা প্রতিশ্রুতি দেন। অমুক দল ক্ষমতায় গেলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে, আমরা ঘর পাবো, খাদ্য পাবো, চাকরি পাবো। কিন্তু আসলে কিছুই পাইনা। আমাদের সন্তান স্কুলে গেলে কেউ মেলামেশা করেনা। কারণ অনেকেই মনে করে- আমরা মেথর, আমাদের সন্তান বড় হলেও মেথরই হবে। 

তিনি আক্ষেপ করে বলেন, আপনারা আপনাদের সন্তানকে যখন দুধ-ডিম খাওয়ান, আমরা আমাদের সন্তানদের পানিভাত খাইয়ে ঘুমাতে বলি। কখনো মুড়ি খায়, কখনো না খেয়ে থাকে।  স্বামীর তিন হাজার টাকা বেতনের চাকরিটা চলে গেলে, একটা চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কেউ একটা কাজ দেয়নি। এ সময় উপস্থিত অনেককেই কাঁদতে দেখা যায়। 

অরুনার বক্তব্য শেষে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা সভামঞ্চ থেকে নেমে এসে তাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন। নির্বাচনী পথসভা মুহূর্তে থমকে যায় অরুনার এমন কষ্ট ভরা জীবনের গল্প শুনে। 

পরে সানসিলা জেবরিন প্রিয়াংকা তার বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, শেরপুর হরিজন পল্লীকে আধুনিক পল্লী হিসেবে গড়ে তোলা হবে। যেখানে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে বলেও জানান তিনি। 

রিপোর্টার্স২৪/আরকে




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪