| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সার বিতরণে নৈরাজ্য ঠেকাতে নতুন নীতিমালা বাস্তবায়ন চান বিএডিসি’র ডিলাররা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৩:০৩:৫০:অপরাহ্ন  |  ১৪০৬১০৬ বার পঠিত
সার বিতরণে নৈরাজ্য ঠেকাতে নতুন নীতিমালা বাস্তবায়ন চান বিএডিসি’র ডিলাররা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবিত সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫  দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএডিসি’র সার ডিলাররা।  

বুধবার বেলা ১১টায় শহরের একটি রেঁস্তরায় এক সংবাদ সম্মেলেন এই দাবি করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

সংগঠনিটর সভাপতি আব্দুল্লাহ সোহেলে লিখিত বক্তব্যে বলেন, বিএডিসি ও বিসিআইসি ডিলারদের জন্য সমতার ভিত্তিতে একটি একক সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা হোক। এতে করে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ ও বিতরণে বিদ্যমান নৈরাজ্য, বৈষম্য, জটিলতা ও সমন্বয়হীনতা দূর হবে।

তিনি আরও বলেন, ৩০ বছর আগে নির্ধারিত কমিশনই এখনও বহাল রয়েছে। অথচ পরিবহন খরচ, গুদাম ভাড়া ও কর্মচারীর বেতনসহ সব পরিচালন ব্যয় বহুগুণ বেড়েছে। কমিশন না বাড়ালে ডিলারশিপ ব্যবসায় দুর্নীতি উৎসাহিত হবে এবং কৃষকরা নতুন নীতিমালার সুবিধা থেকে বঞ্চিত হবেন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা একরামুল হক, সিনিয়র সভাপতি আতিকুর রহমান ও তরিকুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সদস্য আসাদুজ্জামান বাবু ও মতিউর রহমানসহ অন্যরা।

এর আগে, গত ১৯ অক্টোবর নতুন নীতিমালা প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। তারও আগে সংবাদ সম্মেলনে বিদ্যমান সার নীতিমালা বহালের দাবি জানায় বিএফএ। 

রিপোর্টার্স২৪/আরকে   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪