| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে সর্বহারা দলের নেতাসহ গ্রেপ্তার ৫

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ০৭:১২:৪৭:পূর্বাহ্ন  |  ২২৪০২৬০ বার পঠিত
নাটোরে সর্বহারা দলের নেতাসহ গ্রেপ্তার ৫

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে সাবেক সর্বহারা দলের নেতা আতাউর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম মাধনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক সর্বহারা নেতা আতাউর রহমান (৫০), পূর্ব মাধনগর গ্রামের জামিল আরিন্দার ছেলে এবং মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন আরিন্দা (৩১), পূর্ব মাধনগর গ্রামের মৃত হারুনুর রশিদ এর ছেলে আওয়ামীলীগ কর্মী বাবুল (৫৫), পূর্বমাধনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে যুবলীগ কর্মী সোহাগ (৩৩)।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় চরমপন্থী কার্যক্রম নাশকতা ও বিশৃংঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/আারকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪