| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শায় গুলি ছুঁড়ে পালানোর সময় জনতার হাতে দুই সন্ত্রাসী আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৪:৩৮:৩০:অপরাহ্ন  |  ১৩৯০১৩১ বার পঠিত
যশোরের শার্শায় গুলি ছুঁড়ে পালানোর সময় জনতার হাতে দুই সন্ত্রাসী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আটকরা হলেন, কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইমরান হোসেন (৩৪) এবং পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফ পারভেজ (২৩)।

স্থানীয়রা জানান, দাউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবারকে বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেন, কুদ্দুস আলী বিশ্বাস আওয়ামী লীগপন্থীদের সহায়তা করছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা বিএনপির কোনো কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার ঘোষণা দেন।

এ ঘোষণায় ক্ষিপ্ত হয়ে কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দির নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল দাউদখালী গ্রামে হামলা চালায়। তারা স্থানীয় বিএনপি কর্মী জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। তাদের বাধা দিতে গেলে তার ভাই জাকির হোসেনকেও ব্যাপক মারধর করা হয়।

পরে গ্রামবাসী প্রতিহত করতে এগিয়ে এলে সন্ত্রাসী সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে আরও লোকজন ছুটে এলে তারা আবারও গুলি ছুঁড়ে এবং আতঙ্ক সৃষ্টি করতে নিজেদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে পালানোর সময় এলাকাবাসী দুজন সন্ত্রাসী ইমরান ও আরিফকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আটককৃত দুই সন্ত্রাসীকে হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদের আটক ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪