চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।
বুধবার বিকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলা মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত যুবক হচ্ছেন আমনুরা কলোনীর শফিকুল ইসলামের ছেলে ইমন আলী।
সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বেলা পৌনে ৩ টার দিকে একই মোটরসাইকেলে তিন যুবক ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টে ধাক্কা লাগে, এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিহাব। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/আরকে