| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থানায় ঢুকে পুলিশকে মারধর, শিবির নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ০৯:১৮:৪৫:পূর্বাহ্ন  |  ২০৯৪৩৬২ বার পঠিত
থানায় ঢুকে পুলিশকে মারধর, শিবির নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছাত্রশিবিরের সাবেক নেতা মো. রায়হান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: বুধবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানায় আসামি ছাড়িয়ে নিতে গিয়েছিলেন ছাত্রশিবিরের সাবেক এক নেতা মো. রায়হান (২৬)। কিন্তু ছাড়াতে না পেরে থানার ভেতরেই দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধর করেন তিনি। আর তাই হাটহাজারী থানার পুলিশ গ্রেপ্তার করেছে শিবিরের এই সাবেক নেতাকে।

জানা গেছে, রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি কোনো পদে নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই আসামিদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করতে থাকেন রায়হান। হুমকিও দেন। পরে আজ দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর জন্য থানা-পুলিশ প্রস্তুতি নেওয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান তিনি। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর, ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন। অন্য পুলিশ সদস্যরা দ্রুত এসে রায়হানকে ধরে ফেলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কাজী তারেক আজিজ আরও বলেন, ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেটে এলাকায় বিএনপি-ছাত্রদল এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে মাথায় আঘাত পান তারেক আজিজ। এই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪