| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএমপি'র চার থানায় ওসি পদে রদবদল করা হয়েছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৬:৪৫:০০:অপরাহ্ন  |  ১৪০৬২১৩ বার পঠিত
সিএমপি'র চার থানায় ওসি পদে রদবদল করা হয়েছে

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো— কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী।

বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশে স্বাক্ষর করেন।

সিএমপি সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও, বায়েজিদ থানার ওসি কামরুজ্জামানকে ইপিজেড থানায়, ইপিজেড থানার ওসি জমির হোসেন জিয়াকে পাহাড়তলী থানায় এবং পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ থানায় বদলি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪