| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৭:৫৯:৪১:অপরাহ্ন  |  ১৪০৫৩৩১ বার পঠিত
নড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
ছবির ক্যাপশন: সিঙ্গেল শর্টগান ও দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেপ্তার মানিক মোল্লা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নড়িয়া থেকে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর)  রাতে ১০টায়  নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের কোব্বাস মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী । 

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কোব্বাস মাদবর কান্দি এলাকার শাহজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল শর্টগান ও দেশীয় তৈরি অস্ত্রসহ শাহজাহান মোল্লার ছেলে মানিক মোল্লা(৩০)কে গ্রেপ্তার করা হয়।

মানিক মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, তার দেওয়া তথ্যানুযায়ী তার বসত ঘর থেকে একটি সিঙ্গেল শর্ট গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে  সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটক মানিক মোল্লাকে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে যৌথ বাহিনী অভিযান জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪