| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে মহাসড়কের ওপর টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ২২:৪৫:২২:অপরাহ্ন  |  ১৩৮০০২৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে মহাসড়কের ওপর টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে মহাসড়কের ওপর টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন।বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এসময় দাঙ্গাবাজরা কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা আটকে সংঘর্ষ চালানো হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল।

স্থানীয়রা জানান, চার/পাঁচদিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম থাপ্পর মারেন আজিজের গোষ্ঠীর আক্তারকে। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠী মহাসড়কের ওপর সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪