| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোকাবহ ২৩শে অক্টোবর ‘স্থানীয় শহীদ রোভার’ দিবস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ০৯:৪৬:২৫:পূর্বাহ্ন  |  ১৩৬২৬৫৭ বার পঠিত
শোকাবহ ২৩শে অক্টোবর ‘স্থানীয় শহীদ রোভার’ দিবস

মেহেরপুর প্রতিনিধি : আজ ২৩ অক্টোবর। ‘স্থানীয় শহীদ’ রোভার দিবস। মেহেরপুরের জন্য শোকের দিন। ১৯৯৭ সালের আজকের এই দিনে সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন গলফ ক্লাব অ্যারিনায় ৯ম এশিয়া প্যাসিফিক ৭ম বাংলাদেশ রোভার মুটে অংশ নিতে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া রোভার স্কাউটের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আর এতে ঘটনাস্থলেই শহীদ হোন ৫ রোভার। আহত হন আরো ১৯ জন রোভার।

এর পর থেকে প্রতিবছর মেহেরপুর জেলা স্কাউট দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। আজও নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে মেহেরপুর জেলা স্কাউটস'র পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, জেলা রোভারের পক্ষ থেকে শহীদ রোভারদের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

৫ জন শহীদ রোভারের জন্য মেহেরপুরের নজরুল শিক্ষা মঞ্জিলে নির্মিত হয়েছে ‘শহীদ রোভার স্মৃতিসৌধ’।

রোভার দিবস সম্পর্কে  মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ  রফিকুল ইসলাম বলেন, ২৩ শে অক্টোবর মেহেরপুর তথা রোভার স্কাউটসদের জন্য অত্যন্ত শোকাবহ দিন। প্রতিবছর এই দিন আসলে আমাদের স্মরণ করিয়ে দেয় মেহেরপুর জেলার পাঁচজন শহীদ রোভারের নাম যারা ১৯৯৭ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত রোভার সদস্যদের জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪